রাজধানীতে পানির ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১২:৩৫
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনায় শাহিনুর রহমান নামে একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিনজন হলেন- মো. রাব্বি, মো. লিটন ও ফরিদুল ইসলাম। তাদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। তারা সবাই নির্মাণ শ্রমিক, নির্মাণাধীন ভবনেই থাকতেন বলে জানা গেছে।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনজন পানির ট্যাংকের মধ্যে মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অসুস্থ ফরিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, পানির ট্যাংকের মধ্যে বিদ্যুতায়িত হয়ে ছিল। ফলে তারা কাজ করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতেই তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
