২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৫:২৪

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবক আহত, আটক ৪

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবক আহত, আটক ৪

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৪

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ‘দাঁতভাঙা সোহাগ’ ও ‘পিচ্চি আবীর’ গ্রুপের সংঘর্ষে রনি খান (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারটেক্স গলি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিপক্ষের রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সোহাগ গ্রুপের সদস্যরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত রনির ভাই জানান, মাথার হাড় ভেঙে গেছে, হাঁটুর হাড় প্রায় বিচ্ছিন্ন। তিনি দাবি করেন, সোহাগ ও রিপনসহ ১৫–১৬ জন মিলে রনিকে কুপিয়েছে।

রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান বলেন, ঘটনার পর চারজনকে আটক করা হয়েছে। আহত রনির বিরুদ্ধেও একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় অভিযান চলছে।

শা/প্র

আরও পড়ুন