২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫২

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

মেট্রো স্টেশনে অবৈধ দখল, ৭ হাজার টাকা জরিমানা

মেট্রো স্টেশনে অবৈধ দখল, ৭ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২৩:২৫

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ১৫টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেল যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে মতিঝিল মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে এমআরটি পুলিশ, মতিঝিল থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমটিসিএলের আনসার সদস্যরা সহযোগিতা করেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন