বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা কাল থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫, ২০:২২
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে এ সভার আয়োজন করে জেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় জেলা বিএনপির পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়—
১. শুক্রবার থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু।
২. একই দিন জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ।
৩. আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে আরেকটি বৃহত্তর কর্মীসভা আয়োজন।
এর আগে দিনাজপুর সদরের প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়। সভায় তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
