পরকীয়ার জেরে গৃহবধূ খুন, হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির
প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১৫:২৬
যশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার এক আসামি হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ শনিবার (৪ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শংকর মন্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্তু মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় অবনিশ মন্ডলের স্ত্রী তৃপ্তি মন্ডলকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে।
তৃপ্তি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, শনিবার ভোররাতে শংকর মন্ডল নিজ বাড়িতে হারপিক পান করে। খবর পেয়ে আমরা সকালে তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছি।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে পুলিশ শংকর নামে একজনকে হাসপাতালে এনেছে। তিনি হারপিক পান করেছিলেন। ওয়াশ করার পর পুরুষ ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে ভ্যানচালক অবনিশের স্ত্রী তৃপ্তি মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন শংকর। তৃপ্তির সঙ্গে শংকরের পরকীয়া সম্পর্কের কথা এলাকার লোকজন জানত। একপর্যায়ে শংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি শংকরের কাছে তার ভিটাবাড়ি দাবি করেন। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
পরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে তৃপ্তিকে কুপিয়ে হত্যা করে শংকর। গৃহবধূ তৃপ্তির স্বামী অবনিশ মন্ডল বাদী হয়ে শুক্রবার ভোররাতে শংকর মল্লিকের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেছেন।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
