তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনে প্রশাসনের অভিযান, ধ্বংস ১৩টি নৌকা
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪৬
নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে টানা তিন ঘণ্টার অভিযানে নদী থেকে উত্তোলিত পাথর পরিবহনে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে পাথর উত্তোলনের সরঞ্জামও জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান। সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বিজিবি ও পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে চক্রটি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।”
পরবর্তীতে উদ্ধারকৃত নৌকাগুলো নদীতেই বিনষ্ট করা হয়।
স্থানীয়দের অভিযোগ, “দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি নদীভাঙনের ঝুঁকি এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “আমরা তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে ১৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে। কেউ যেন পরিবেশবিধ্বংসী এই কাজ চালিয়ে যেতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
