২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৪

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

পাচারের চেষ্টা, কক্সবাজারে নারী-শিশুসহ উদ্ধার ৭০

পাচারের চেষ্টা, কক্সবাজারে নারী-শিশুসহ উদ্ধার ৭০

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৪

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে গহীন পাহাড়ে জড়ো করা নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানের বিষয়ে র‍্যাব সদর দপ্তর থেকে রাতেই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

উদ্ধারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে। পাচারকারীরা তাদের বিদেশে ভালো চাকরি ও জীবনের প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযান চলাকালে পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। অভিযানে ২টি দেশি একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

অভিযান এখনো চলমান রয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। র‍্যাব জানায়, মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন