গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ০২:৫০
গাজীপুরের পুবাইলে ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টায়র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও চারটি গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে হায়দাবারাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের ব্যাপকতা বাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন , খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে নির্বাপণের কাজ শুরু করি।আগুন যেন পাশের বাসা-বাড়ি এবং অন্য গুদামে ছড়িয়ে না পড়ে, সেটাকে অগ্রাধিকার দিয়ে অগ্নিনির্বাপণ কাজ করা হয়। পাশের পুকুর থেকে চারটি পাম্পের মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ পেলেও গুদামের ভেতর ফেব্রিকসসহ ধার্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
