২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:৫৪

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ফেনীতে সনাতনী নারীকে ধর্ষণ ,গ্রেপ্তার দুই সহোদর

ফেনীতে সনাতনী নারীকে ধর্ষণ ,গ্রেপ্তার  দুই সহোদর

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১৬:৫৭

 ফেনীর সোনাগাজীতে এক সনাতনী নারীকে (৪৯) ধর্ষণের অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে সোহাগ (২৬) এবং তার ছোট ভাই মনোয়ারুল ইসলাম ওরফে শিমুল (২২)। তারা স্থানীয় হকার কালাম বাড়ির মো. কামাল উদ্দিন ওরফে সমির ছেলে।
এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ৮ আগস্ট গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তি কৌশলে তার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তারা ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে তার হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর মারধর করে উপুড় করে রাখে। পরে আসামি সোহাগ ধর্ষণ করে।
 আসামিরা ওই সময় একজোড়া স্বর্ণের দুল (ওজন ২ আনা), একটি নোকিয়া বাটন মোবাইল, একটি পুরোনো স্মার্টফোন এবং নগদ তিন হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ  করা হয়েছে ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সোহাগ ও শিমুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন