বজ্রপাতে তিনজনের মৃত্যু
প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১৫:১৭
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এতে তিনটি গরুও মারা যায়। মঙ্গলবার (২০ মে) বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার চরমোহনপুর এলাকার মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), সুন্দরপুর নয়ালাভাঙ্গা এলাকার মৃত বিশু হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭) ও বহরম হঠাৎপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার সময় বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম, তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে মাঠে থাকা গরু আনতে গিয়ে মারা যান তাজবুল ইসলাম। এ সময় ওই মাঠে থাকা তিনটি গরুও মারা যায়। অন্যদিকে ৪নং বাঁধ এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান জালাল উদ্দিন।
জেলার সদর থানার ওসি মতিউর রহমান জানান, বজ্রপাতে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
