১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫১

শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান

২০ লাখ চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কান কামড়ে কাটার অভিযোগ

২০ লাখ চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কান কামড়ে কাটার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২২:০৪

চাঁদা না দেওয়ায় ড্রেজার ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন ও কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগে নরসিংদীর পলাশ থানায় মামলা হয়েছে। মামলায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিকে প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ঘোড়াশাল এলাকার মেসার্স সজিব ট্রেডার্সের মালিক মো. সজিব মিয়া মামলাটি দায়ের করেন। এতে আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বাংলাদেশ জুট মিলসে বালু সরবরাহের কাজে ব্যবহারের জন্য কালীগঞ্জের ড্রেজার ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের একটি ড্রেজার ভাড়া নেওয়া হয়। গত ১৩ জুলাই বিকেলে তিনি শ্রমিকদের নিয়ে ড্রেজার বসানোর কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে গিয়ে কাজ বন্ধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাখাওয়াত হোসেনকে মারধর করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ড্রেজারের পাইপ ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

পরে সাখাওয়াত হোসেন ফোনে জানান, তাকে নির্যাতন করা হয়েছে এবং কান কামড়ে কেটে পলাশ থানার দক্ষিণ চরপাড়া এলাকায় ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে সেখানে কাজ করতে হলে ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন