সিলেটে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২২:২২
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে জামায়াতপন্থী অ্যাডিশনাল পিপি (অতিরিক্ত সরকারি কৌঁসুলি), অ্যাডিশনাল জিপি (অতিরিক্ত সরকারি কৌঁসুলি) ও এপিপি (সহকারী সরকারি কৌঁসুলি) পদে দায়িত্ব পালনকারী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের হাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণের জন্য একযোগে পদত্যাগপত্র জমা দেন তারা।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
পদত্যাগকারীরা হলেন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল জিপি) অ্যাডভোকেট আলিমুদ্দিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজমুল হুদা এবং সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) পদে দায়িত্ব পালনকারী ১৫ জন আইন কর্মকর্তা।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বর্তমান সরকার গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং স্বতন্ত্র বিচার বিভাগ চালু না করার প্রতিবাদস্বরূপ তারা এ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তারা আরও বলেন, পদত্যাগপত্র গ্রহণ করে আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় বিবেচনা কামনা করছেন। পাশাপাশি ভবিষ্যতেও দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক কালবেলাকে বলেন, বর্তমান সরকার কর্তৃক গণহত্যা, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও স্বতন্ত্র বিচার বিভাগ চালু না করার প্রতিবাদ স্বরূপ তারা উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ অর্থাৎ জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, বর্তমান সরকার সেই চেতনা ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে না। পাশাপাশি জনগণের মতামত, রায় ও গণভোটকে উপেক্ষা করা হচ্ছে, যার ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবেশ ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ না থাকায় আমরা সচেতনভাবে, স্বেচ্ছায় ও নৈতিক অবস্থান থেকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পক্ষে বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমাদের দাবি হলো জনগণের গণভোটের পূর্ণ প্রতিফলন ও বাস্তবায়ন, একটি সম্পূর্ণ স্বাধীন বিচার ব্যবস্থা এবং দুর্নীতি দমন কমিশনের কার্যকর ও স্বাধীন ভূমিকা নিশ্চিত করা। জুলাইয়ের গণআন্দোলনের মূল চেতনা ও স্পিরিট শতভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণের ন্যায্য দাবি আদায়ের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সবসময় জনগণের পক্ষেই অবস্থান করব।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
