মাদারীপুরে চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাড়লেন শতাধিক নেতাকর্মী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২১:৪১
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে চেয়ারম্যানের নিজ বাসভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে অমিত হোসেন কবির আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
এ সময় চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে ইউপি সদস্য আমির হোসেন, পায়েল বেপারী, রুহুল হাওলাদার, মিল্টন মিয়া, রফিকুল হাওলাদার, রিন্টু, জসিম, হুমায়ুন কাজী এবং সংরক্ষিত নারী সদস্য হাওয়া বেগমও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। তাদের সঙ্গে উপস্থিত শতাধিক নেতাকর্মী ও সমর্থকও একই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে অমিত হোসেন কবির বলেন, জনগণের সেবার লক্ষ্যেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে বর্তমানে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জনগণের স্বার্থ বিবেচনায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো পদ বা কার্যক্রমের সঙ্গে আজ থেকে তার আর কোনো সম্পর্ক নেই। জনগণের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
