১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫৩

শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৯:৪১

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে, ভোর ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের আরও চারটি স্টেশন থেকে অতিরিক্ত আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের ভাষ্য, ভোরের দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও অন্যান্য দাহ্য উপকরণ মজুত থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করেছে বলে ধারণা করছেন তারা।

আগুনের তীব্র তাপ ও ঘন ধোঁয়ায় আশপাশের কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা টানা অভিযান চালান। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও ভেতরে লুকিয়ে থাকা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ডাম্পিং কার্যক্রম চালিয়ে যায় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল বা অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন