বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১২:৫২
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আপাতত আগামী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা কার্যকর থাকবে। তবে পরবর্তী দিনেও বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, ঝড়ো হাওয়ার তীব্রতা কমে এলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন
- • সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের
- • ফুটবল দেখা নিয়ে দাম্পত্য কলহ, প্রাণ গেল যুবকের
- • ইয়াবাসহ গ্রেপ্তারের পরপরই বহিষ্কার এনসিপি নেতা
- • বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সি বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায়
- • দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত
- • ডক্টর ডুম রূপেই ফিরলেন আরডিজে: 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'র ট্রেইলারে তোলপাড়
- • বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনে চীনের নতুন অগ্রগতি
- • সালমানের বদলে যাওয়া চেহারা ঘিরে ফ্যানদের উদ্বেগ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
