নিজ বাসা থেকে আলোচিত অভিনেতা লি সাং-বোর মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২১:৪২
দক্ষিণ কোরিয়ার পিওংটেকের নিজ বাড়িতে জনপ্রিয় অভিনেতা লি সাং-বো-এর মরদেহ পাওয়া যায়। গত ২৬ মার্চ অভিনেতাকে পরিবারের সদস্যরা নিজ বাসায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তার বয়স হয়েছিল ৪৪ বছর।
অভিনেতার রহস্যজনক মৃত্যু ঘিরে শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।
প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে—অনেকে সামাজিক মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার দাবি জানিয়েছেন।
অভিনয়জীবনে লি সাং-বো আত্মপ্রকাশ করেন ইনভিজিবল ম্যান চোই জাং-সু-এর মাধ্যমে। এরপর তিনি ধীরে ধীরে কোরিয়ান ড্রামা ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রাইভেট লাইভস, রুগাল, দ্য এলিগেন্ট এম্পায়ার এবং মিস মন্টে-ক্রিস্টো।
২০২২ সালে মাদক-সংক্রান্ত একটি বিতর্ক তাঁর ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়। যদিও অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও ‘ড্রাগ অ্যাক্টর’ ট্যাগ তাঁর পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
সব বিতর্ক কাটিয়ে ২০২৩ সালে দ্য এলিগেন্ট এম্পায়ার-এর মাধ্যমে অভিনয়ে ফেরেন তিনি। সে সময় নিজেই স্বীকার করেছিলেন, ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করে নতুন করে শুরু করতে চান।
কিন্তু সেই নতুন শুরুর পথেই আকস্মিকভাবে থেমে গেল লি সাং-বো-এর জীবনযাত্রা যা ভক্তদের জন্য এক গভীর শোকের খবর।
আরও পড়ুন
- • নিষেধাজ্ঞা থাকলেও কেন বাংলাদেশে আসছে বিদেশি সাপ, মাকড়সা ও অন্যান্য প্রাণী
- • গোপালগঞ্জে ‘পুলিশ’ লেখা ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক আটক
- • ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ
- • খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দাবি অ্যাক্সিওসের
- • ৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি, প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প
- • হরমুজ প্রণালি ইরানের জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ চেয়েও বেশিকিছু
- • হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের
- • কারওয়ান বাজার থেকে র্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
