বান্দরবানে বিরল প্রজাতির লজ্জাবতী বানরের দেখা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২০
বান্দরবানের লামা উপজেলায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রূপসীপাড়া ইউনিয়নের মুরুংঝিরি এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কাঠুরিয়া রাসেল লজ্জাবতী বানরটি দেখতে পান। একপর্যায়ে বানরটি তাকে কামড় দিলে তিনি সেটিকে ধরে ফেলেন। পরে সন্ধ্যায় বানরটি লোকালয়ে নিয়ে আসা হলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে পারেন এবং বন বিভাগকে অবহিত করেন।
খবর পেয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রাত ৯টার দিকে বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনি পারভেজ ও সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন অংহ্লাপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন।
রনি পারভেজ জানান, যেখান থেকে বানরটি ধরা হয়েছে, আগামীকাল (রবিবার) সকালে ওই এলাকার বনাঞ্চলে সেটিকে অবমুক্ত করা হবে।
আরও পড়ুন
- • ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ
- • খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দাবি অ্যাক্সিওসের
- • ৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি, প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প
- • হরমুজ প্রণালি ইরানের জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ চেয়েও বেশিকিছু
- • হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের
- • কারওয়ান বাজার থেকে র্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক
- • খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প
- • শোকে স্তব্ধ ইরান, দ্বিতীয় দিনেও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
