রাজধানীর ফ্লাইওভার থেকে পোড়া লাশ উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ২২:৪৯
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাত দেড়টার দিকে ফ্লাইওভারের জোড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় মরদেহটি পুরুষ নাকি নারীর, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি বয়সও নির্ধারণ করা যায়নি।
তিনি জানান, শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপরে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভান। পরে গতকাল সিটি করপোরেশনের কর্মীরা ময়লার কাজ করতে এসে পোড়া মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে আগুনের ঘটনায় ওই ব্যক্তি পুড়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
