৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ২২:১৬
রাত ১২টার মধ্যে দেশের নয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা ও বজ্রপাতের শব্দ শুনলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
শনিবার (৪ জুলাই) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে রাত ১২টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। একই সময়ে নেত্রকোনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু এলাকায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) পরামর্শ দিয়েছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে কেউ যেন ঘরের বাইরে না যান এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন।
সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই পুরোপুরি নিরাপদ নয়। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ খোলা জায়গার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে।
নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা স্থানে দলবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে অবস্থান করতে হবে। বাড়ির উঠানে থাকা, আম বা শিলা কুড়াতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে বা ছেঁড়া বৈদ্যুতিক তারের আশপাশে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন তারেক রহমান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • অবশেষে এইচএসসি পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
