জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০১:০০
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এ সফরে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজে খেলা তারকাদের রাখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের দলে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডাক পাওয়া শেখ মেহেদী হাসানকে রাখা হয়নি জিম্বাবুয়ে সিরিজে।
জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়ানডে সিরিজে রাখা হয়নি লিটন দাসকে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে ৬, ৯ এবং ১১ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দেড়টায় খেলা শুরু হবে।
এর আগে ২৮ জুন মাঠে গড়াবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ।
বাংলাদেশের ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • কেনো 'মেসওয়াক' ব্যবহার করবেন? জেনে নিন উপকারিতা
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
