সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৬:৪১
টেস্টে ও ওয়ানডেতে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজেরও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প নেই তাওহীদ হৃদয়দের। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে লাল সবুজরা।
বুলাওয়েতে শুক্রবার (১৭ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ২১ জুন জিম্বাবুয়ের বিমান ধরে বাংলাদেশ ক্রিকেট টিম। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ, টি-টোয়েন্টি সিরিজের বাকি আর দুই ম্যাচ। এই সফরে এখন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি বলতে প্রায় কিছুই নেই। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হার, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে আগেভাগেই সিরিজ খোয়ানো, আর টি-টোয়েন্টি সিরিজও শুরু হয়েছে ৩২ রানের পরাজয় দিয়ে।
আজ হারলে জিম্বাবুয়ে থেকে সঙ্গে নিয়ে ফেরার মতো কিছুই থাকবে না টাইগারদের। টেস্ট ও ওয়ানডের ব্যর্থতা ঘুচাতে অন্তত টি-টোয়েন্টি সিরিজটি জিততেই হবে। তবে দ্বিতীয় ম্যাচটি হারলে সে আশাও থাকবে না। তাই এ ম্যাচে জয় ছাড়া কোনো ভাবনা নেই হৃদয়দের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, দিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে। তাশিঙ্গা মুসেকিওয়া, ব্রাড ইভান্স, রিচার্ড এনগ্রাভা ও ব্লেসিং মুজারাবানি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
