০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৪:৪৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন

নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীকে কারাদণ্ড

নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীকে কারাদণ্ড

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৯

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে সুব্রত দাস (২৯) নামে এক পরীক্ষার্থীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর ২১২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে কানে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন তাকে এ দণ্ডাদেশ দেন।

সুব্রত দাস মিঠামইন উপজেলার বড়হাটি এলাকার মৃত সুধাংশু দাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কেন্দ্র পরিদর্শনের সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কানে লুকানো অবস্থায় কথোপকথনের কাজে ব্যবহৃত একটি ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর ওই পরীক্ষার্থীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন