নারী ফুটবলে বাংলাদেশ-চীন প্রীতি ম্যাচ শনিবার
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৬
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের অংশ হিসেবে ঢাকায় এসেছে চীনের একটি বিশ্ববিদ্যালয় নারী ফুটবল দল। তারা বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।
এই উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লিও সাওপেং। তিনি বলেন, “বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়। তাই এই আয়োজন দিয়ে দুই দেশের বন্ধুত্ব উদযাপন শুরু করছি। বছরজুড়ে আরও কর্মসূচি থাকবে।”
বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু জানান, ভুটান সফর শেষে মেয়েরা বিশ্রাম নিয়ে প্রস্তুতি নিয়েছে। “চীনের নারী ফুটবল অনেক শক্তিশালী। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে,”—বলেন তিনি।
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই দলটি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে গঠিত। ১৮ জনের দলে রয়েছে মিনজু বিশ্ববিদ্যালয়ের ১৩ জন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী।
প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দর্শকরা বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন। ম্যাচটির পৃষ্ঠপোষকতা করছে এইচএসবিসি ব্যাংক।
আরও পড়ুন
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
