ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৩
২০০৯ সালের পর প্রথমবার ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে তারা।
এল আলতের উচ্চতার কারণে সেলেসাওরা স্বাভাবিক ফুটবল খেলতে না পারায় সেই সুযোগ নেয় স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল বলিভিয়া—তারা নেয় ২৩টি শট, যার ১০টি লক্ষ্যে। বিপরীতে, ব্রাজিলের ১০ শটের মধ্যে মাত্র ৩টি ছিল লক্ষ্যে।
ম্যাচের একমাত্র গোলটি করেন মিগুয়েলিটো, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। আলিসন বলের দিক বুঝলেও গোল ঠেকাতে পারেননি।
এই জয়ে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে বলিভিয়া। ২৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে থাকা ব্রাজিল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আগেই।
এছাড়া লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে—আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
