২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:০৯

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ভোরে চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ভোরে চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামীকাল (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬:৩০টায় চিলির মুখোমুখি হবে তারা।

২২ মাস পর জাতীয় দলে ফেরা প্রায় নিশ্চিত ছিল নেইমার জুনিয়রের। কিন্তু স্কোয়াড ঘোষণার ঠিক আগে ইনজুরিতে পড়ায় জায়গা হয়নি তার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি জানান, ৭০ জনের প্রাথমিক তালিকা থেকে ২৫ জনকে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শুধু প্রতিভা নয়, শতভাগ ফিটনেস ও টিম-ওয়ার্কের উপযোগিতাও বিবেচনায় নেয়া হয়।’

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে জোয়াও পেদ্রোকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘জোয়াও পেদ্রো ১০ নম্বর বা সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবে। তার পেছনে এস্তেভাও ও রাফিনিয়া থাকতে পারে।’

আনচেলত্তি আরও বলেন, ‘আধুনিক ফুটবলে গতিময়, আক্রমণাত্মক ও শক্তিশালী খেলোয়াড়ের গুরুত্ব অনেক। এস্তেভাও, রাফিনিয়া, ভিনিসিয়ুস, মার্টিনেল্লি—এরা সেই মানের খেলোয়াড়।’

-এসএমএস

আরও পড়ুন