২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৩৫

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের প্রয়োজনে ক্রিকেটে আরও কাজ করতে চাই: বুলবুল

দেশের প্রয়োজনে ক্রিকেটে আরও কাজ করতে চাই: বুলবুল

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বে নির্বাচন না করার ইঙ্গিত দিলেও এবার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। ইনশাআল্লাহ অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আমি সেখানে থাকার চেষ্টা করবো।’

বুলবুল আরও বলেন, ‘এখানে সভাপতি নির্বাচন হয় না, প্রথমে পরিচালকদের নির্বাচন হয়। সেটাই প্রথম লক্ষ্য। পরবর্তীতে সুযোগ এলে, যেভাবেই হোক আমি দেশকে সার্ভ করতে চাই।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় নির্বাচন নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন, অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন আরও ২ জন। মোট ২৫ পরিচালক নির্বাচিত হওয়ার পর, তারাই পরবর্তী সভাপতি নির্বাচন করেন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রিকেটাঙ্গনে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে নানা গুঞ্জন ও প্রস্তুতি। এবার বুলবুলের অংশগ্রহণে সেই উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন