২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৩

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

জাতীয় দলে ফিরছেন নেইমার

জাতীয় দলে ফিরছেন নেইমার

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১০:৫০

বর্তমানে সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলছেন নেইমার। তাই আগামী ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় সরাসরি উপস্থিত থাকতে পারেন তিনি। সম্প্রতি এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে  ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।
আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করবে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করার আগে কার্লো আনচেলত্তির নজর রয়েছে নেইমারের দিকে। সবঠিক থাকলে আগামী মাসেই জাতীয় দলে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। সবঠিক থাকলে এই দুই ম্যাচেই মাঠে দেখা যাবে নেইমারকে। নেইমারের মতো তারকাকেও ফিট থাকাবস্থায় হাতছাড়া করবেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। 
কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা। 

আরও পড়ুন