২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৫

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

হ্যাটট্রিকে তিনশ পূর্ণ করলেন লেভানদোভস্কি

হ্যাটট্রিকে তিনশ পূর্ণ করলেন লেভানদোভস্কি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ০৬:৪৫

কোলনের মাঠে শনিবার ম্যাচের নবম মিনিটে প্রথম গোলের দেখা পান লেভানদোভস্কি। থমাস মুলারের রক্ষণচেরা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ২৫তম মিনিটে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেন কোরোঁতাঁ তোলিসো।

২-০ তে এগিয়ে থাকা বায়ার্নের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের লেভানদোভস্কির দ্বিতীয় গোলটি আসে ৬২তম মিনিটে। লেরয় সানের ছোট করে বাড়ানো থ্রু বল ছয় গজ বক্সের বাইরে পেয়ে কোনাকুনি শটে দ্বিতীয় গোল করেন এই পোলিশ স্ট্রাইকার।

এর ১২ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। সঙ্গে পা রাখেন তিনশ গোলের ক্লাবে। ১৯৭৬ সালে গার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে জার্মান লিগে তিনশ গোল করলেন লেভানদোভস্কি। চলতি মৌসুমে লিগে এই নিয়ে তার দ্বিতীয় হ্যাটট্রিক। 

লেভানদোভস্কির মাইলফলক স্থাপনের দিন রেকর্ড গড়েছে তার ক্লাবও। এই নিয়ে বুন্দেসলিগায় টানা ৬৬ ম্যাচে গোল পেল বায়ার্ন। ১৯ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে টানা নয়বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪৬। দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৪০।

আরও পড়ুন