৯০০ গোলের অপেক্ষায় মেসি, আজ কেন মাঠের বাইরে?
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:৪২
ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ছিলেন লিওনেল মেসি। তবে ভক্তদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসি আজ মাঠেই নামেননি।
বাংলাদেশ সময় আজ ভোরে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লট ও ইন্টার মায়ামি মুখোমুখি হলেও আর্জেন্টাইন এই সুপারস্টারকে স্কোয়াডেই রাখা হয়নি।
কেন তাকে দলে রাখা হয়নি, এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। তিনি বলেন, “কোচিং স্টাফরা মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রতি সপ্তাহে বুধবার ও শনিবার ম্যাচ খেলতে হচ্ছে। সামনেই বড় হোম ম্যাচ রয়েছে। দলের স্বার্থে হাভিয়ের এবং পুরো কোচিং স্টাফ এই সিদ্ধান্ত নিয়েছেন।”
গত সপ্তাহে ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসের ম্যাচে মেসি ৯০ মিনিট খেলে নিজের প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন। এরপর ১২ মার্চ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষেও শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন তিনি। তবে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
মেসিবিহীন ইন্টার মায়ামি আজ শার্লটের বিপক্ষে ম্যাচটিও গোলশূন্য ড্র করেছে। ম্যাচ শেষে প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো রেফারির সঙ্গে তর্কের জেরে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। উল্লেখ্য, এই ড্রয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
