"ইশ আমি যদি ইংরেজি শিখতাম"
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৪
ছোটবেলায় পড়াশোনায় মনোযোগী না হওয়ায় এখন অনুতপ্ত বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। বিশেষ করে ইংরেজি ভাষা না শেখার বিষয়টি তাকে ভোগাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তাই নিজের অভিজ্ঞতা থেকে সন্তানদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই তারকা।
মঙ্গলবার আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক নাহুয়েল গুজমান-এর সঞ্চালনায় ‘মিরো ডি আত্রাস’ নামের একটি পডকাস্টে এসব কথা বলেন মেসি।
মেসি বলেন, “আমি অনেক কিছুর জন্য অনুতপ্ত। আমি আমার বাচ্চাদের সবসময় বলি—পড়ালেখায় মনোযোগ দাও। যদি ছোটবেলায় ইংরেজি শিখতাম!”
আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ও ইন্টার মিয়ামি-এর ফরোয়ার্ড হিসেবে খেলা এই বিশ্বকাপজয়ী তারকা জানান, পড়াশোনার জন্য তার পর্যাপ্ত সময় ছিল। কিন্তু সময়মতো গুরুত্ব না দেওয়ায় এখন আফসোস করতে হয়।
তার ভাষায়, “বিভিন্ন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে না পারলে নিজেকে কিছুটা অজ্ঞ মনে হয়। তখন ভাবি, কী বোকামিই না করেছি—ইংরেজি না শিখে সময় নষ্ট করেছি।”
৩৮ বছর বয়সী এই ফুটবলার জানান, তিনি তার তিন সন্তানকে বিষয়টি বিশেষভাবে বোঝানোর চেষ্টা করেন, যেন তারা উপলব্ধি করে এবং পড়াশোনায় মনোযোগী হয়।
মেসি আরও বলেন, “আমার কখনও কোনো কিছুর অভাব ছিল না। বাবা সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমার সন্তানদের সামনে আরও বেশি সম্ভাবনা রয়েছে।”
নিজের জীবনদর্শন প্রসঙ্গে তিনি বলেন, মানুষ তাকে নিয়ে নানা কল্পনা করলেও তিনি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করেন। ছোট ছোট মুহূর্ত ও সাধারণ বিষয়গুলো উপভোগ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। “আমি অন্যদের মতোই,” যোগ করেন মেসি।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
