২৬ জুলাই ২০২৬, রবিবার, ০৭:২৬

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

হারের পর দক্ষিণ আফ্রিকাকে ব্যঙ্গ করা বিজ্ঞাপন উধাও

হারের পর দক্ষিণ আফ্রিকাকে ব্যঙ্গ করা বিজ্ঞাপন উধাও

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৭

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকার সুপার এইট ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে যায়, যখন স্টার স্পোর্টস দক্ষিণ আফ্রিকার ব্যঙ্গপূর্ণ একটি প্রোমো ভিডিও প্রচার করে।

ভিডিওতে দেখা যায়, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক একটি কাপকেকের জন্য এগোছেন, কিন্তু দ্রুত সেই কাপকেকটি ধরে ফেলেন দক্ষিণ আফ্রিকান সমর্থক। ভারতের সমর্থক তাকে ২০২৪ ফাইনালের হারের কথা মনে করিয়ে দিয়ে বিদ্রুপ করেন। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ দুর্নাম নিয়েও ব্যঙ্গ করা হয়।

ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ভিডিওটি কুরুচিপূর্ণ উল্লেখ করে সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতের এবং দক্ষিণ আফ্রিকার উভয় সমর্থকরা ভিডিওটির নিন্দা করেন।

কাল রাতের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পর, স্টার স্পোর্টস ভিডিওটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ডিলিট করে। তবে পরিস্থিতি থামেনি; দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভুর পাল্টা ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি কাপকেক খাচ্ছেন এবং পাশে ভারতের হারের স্কোরকার্ড দেখাচ্ছে, ক্যাপশনে লেখা—‘খুব মিষ্টি!’

স্টার স্পোর্টসের এই প্রচারণা এবং ভারতীয় সমর্থকদের হারের মিলিত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন