আরেক ফাইনালে হতাশা, ভারতের কাছে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৩
বাংলাদেশের ফাইনাল ভাগ্য যেন বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। কাতারে গত নভেম্বরে অনুষ্ঠিত ছেলেদের রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার থাইল্যান্ডে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালেও একই পরিণতি—ভারত নারী ‘এ’ দলের কাছে ৪৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ নারী দল।
ব্যাংককের তেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে ভারত নারী এ ক্রিকেট দল ৭ উইকেটে ১৩৪ রান তোলে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নারী এ ক্রিকেট দল ৫ বল বাকি থাকতে ৮৮ রানে অলআউট হয়ে যায়।
মেয়েদের এই মহাদেশীয় টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল ২০২৩ সালে হংকংয়ে। সেবারও ফাইনালে ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় আসরেও শিরোপা ধরে রাখল রাধা যাদবের নেতৃত্বাধীন ভারত।
যদিও স্কোরলাইন দেখে ম্যাচটি একপেশে মনে হতে পারে, শুরুটা ছিল ভিন্ন। বাংলাদেশের দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। অধিনায়ক রাধা যাদব ও পাঁচ নম্বরে নামা তেজাল হাসাবনিস ৫০ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন।
রাধা ৩৬ রান করে ফিরলেও তেজালের অপরাজিত অর্ধশতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড়ায় ভারতের। বাংলাদেশের হয়ে ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন।
তবে রান তাড়ায় বাংলাদেশের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ধীরগতির ব্যাটিং ও নিয়মিত উইকেট পতনে চাপ বাড়তেই থাকে। ওপেনার শামীমা সুলতানা ও ফাহিমা ছাড়া আর কেউ ১০০-এর বেশি স্ট্রাইক রেটে খেলতে পারেননি। ফলে আরেকটি ফাইনালে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
