২৬ জুলাই ২০২৬, রবিবার, ০৭:২৭

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

মোস্তাফিজ আমার এক নম্বর পছন্দ : লাহোরের মালিক

মোস্তাফিজ আমার এক নম্বর পছন্দ : লাহোরের মালিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৯

পাকিস্তানের পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে নেওয়া হয়েছে, যা আসন্ন নিলামের আগে ঘোষণা করা হলো।

লাহোরের কর্ণধার সামিন রানা জানিয়েছেন, বাজেট এবং দলের চাহিদা অনুযায়ী মুস্তাফিজ তাদের এক নম্বর পছন্দ ছিল। তিনি বলেন, "ফিজের বোলিংয়ে যে কোয়ালিটি আছে, তা পৃথিবীর খুব কম বোলারের মধ্যে রয়েছে। তিনি একেবারে ভিন্ন ধরনের বোলার। আমাদের দলে সেই এক্স ফ্যাক্টরটাই নেওয়ার চেষ্টা করেছি।"

মুস্তাফিজ সর্বশেষ ২০১৮ সালের পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন। প্রায় ৮ বছর পর আবার তাকে পিএসএলে খেলতে দেখা যাবে।

সামিন রানা আরও বলেন, "আমি সবসময় বলি, বোলার আপনাকে টুর্নামেন্ট জেতাবে। ব্যাটার আপনাকে ম্যাচ জেতাতে পারে, কিন্তু বোলার পুরো টুর্নামেন্টে পরিবর্তন আনতে পারে।"

আরও পড়ুন