পিএসএলের নিলামে নাম দিচ্ছেন ৫০ বাংলাদেশি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৯
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ১১তম মৌসুমে বাংলাদেশি ক্রিকেটারদের বড় উপস্থিতি দেখা যাচ্ছে। মোট ৫০ জন বাংলাদেশি খেলোয়াড় নিলামের জন্য নিবন্ধন করেছেন। জাতীয় দলের খেলা না থাকায় বর্তমান ও সাবেক তারকা খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান ক্রিকেটাররাও এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন।
অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং তরুণ ওপেনার জাকির হাসান সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপিতে নিলামে নাম দিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেন ১ কোটি ১০ লাখ রুপিতে তালিকায় রয়েছেন। একই ক্যাটাগরিতে জাতীয় দলের আরও নিয়মিত মুখ—লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় রয়েছেন।
৬০ লাখ রুপির ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন সাব্বির রহমান, নাসির হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুবসহ আরও অনেক পরিচিত ক্রিকেটার। নিলামের আগেই মুস্তাফিজুর রহমান ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে খেলবেন।
মোট ৮৭৯ জন ক্রিকেটার নিবন্ধিত রয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় রয়েছেন। নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি, এবং নতুন মৌসুম শুরু হবে ২৩ মার্চ।
বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাপক অংশগ্রহণ এবারের পিএসএল নিলামকে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
