২২ জুলাই ২০২৬, বুধবার, ১০:৪৮

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

ষষ্ঠবারের মতো সংসদে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী

ষষ্ঠবারের মতো সংসদে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হয়ে ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন সাবেক পাঁচবারের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষকে অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। নির্বাচনে কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। এর আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কায়কোবাদ। ২০০২ সালের ৩ আগস্ট থেকে ২০০৩ সালের ১ জুলাই পর্যন্ত তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা জানায়, বিগত সময়ে এই আসনে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড বিবেচনায় এবারও কায়কোবাদকে জনপ্রতিনিধি বানাতে ভোট দিয়েছেন তারা। যার কারণে এবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, ‘শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগরে একজন জনপ্রিয় ও জনসাধারণের নেতা। তিনি সারা দেশে কয়েকজন জনপ্রিয় নেতার মধ্যে অন্যতম। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যত দিন বেঁচে থাকেন মুরাদনগরে অপ্রতিরোধ্য হিসেবেই থাকবেন বলে আমি মনে করি। তার জন্য মহান আল্লাহর কাছে নেক হায়াত কামনা করছি।’ 

আরও পড়ুন