বেসরকারি ফলে আরও ২০ আসনে জামায়াত প্রার্থীর জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২৪
সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে বিভিন্ন আসন থেকে বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, রাত ১০টা পর্যন্ত পাওয়া আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী তাদের আরও ২০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর আগে রাত সাড়ে ৯টায় দলটি ১৬ জন প্রার্থীর বিজয়ের খবর জানিয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত দলটির মোট ৩৬ জন প্রার্থীর বেসরকারিভাবে বিজয়ের তথ্য পাওয়া গেছে।
নতুন করে বিজয়ী ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন পটুয়াখালী-২ আসনে মো. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. নূরুল ইসলাম, কুষ্টিয়া-৩ আসনে মো. আমির হামজা এবং কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনে মোহাম্মদ জহিরুল ইসলাম জয়ী হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যান্য বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-৪ আসনে মো. আবুল হাসনাত, রংপুর-৫ আসনে মো. গোলাম রব্বানী, পাবনা-১ আসনে মোহাম্মদ নাজিবুর রহমান এবং রংপুর-২ আসনে এ টি এম আজহারুল ইসলাম। বাগেরহাট-২ আসনে শেখ মনজুরুল হক (রাহাদ), খুলনা-৬ আসনে মো. আবুল কালাম আজাদ এবং ঢাকা-১২ আসনে মো. সাইফুল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তালিকায় আরও রয়েছেন শেরপুর-১ আসনে মো. রাশেদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া-২ আসনে মো. আব্দুল গফুর, মেহেরপুর-১ আসনে মো. তাজউদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনে মো. নাজমুল হুদা। এছাড়া পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী, রংপুর-৩ আসনে মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং রংপুর-১ আসনে মো. রায়হান সিরাজী বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা জেলার চারটি আসনেই জামায়াত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে সিরাজগঞ্জ-৪ আসনে মো. রফিকুল ইসলাম খান এবং নীলফামারী ও গাইবান্ধার বিভিন্ন আসনেও দলটির প্রার্থীদের বিজয়ের খবর পাওয়া গেছে। বর্তমানে বাকি আসনগুলোর ফলাফল সংগ্রহের কাজ চলছে।
আরও পড়ুন
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • জুলাইয়ের ২০ দিনেই দেশে এলো প্রায় ২৪ হাজার ৮২১ কোটি টাকার রেমিট্যান্স
- • রাজধানীসহ ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
