২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:১৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

দল ঘোষণার আগেই স্কোয়াড ফাঁস, বাফুফের অপেশাদারিত্ব প্রকাশ্যে

দল ঘোষণার আগেই স্কোয়াড ফাঁস, বাফুফের অপেশাদারিত্ব প্রকাশ্যে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৩

বাংলাদেশ প্রথমবার নারী এশিয়া কাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হওয়ার আগেই ২৬ জন ফুটবলার ও কোচিং স্টাফের তালিকা সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গেছে। বিষয়টি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমও।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুমোদনের আগেই এই তালিকা ঘুরছে। নারী ফুটবল দলের স্কোয়াড ফাঁস নতুন ঘটনা নয়; বৃটিশ কোচ পিটার বাটলারের মেয়াদকালে প্রায়ই এমন ঘটনা ঘটেছে। তবে ফেডারেশনের কেউই এর পিছনের কারণ জানে না এবং রোধের জন্য কার্যকর ভূমিকা রাখেনি।

ফাঁস হওয়া তালিকায় সুইডেন প্রবাসী ফুটবলার আনিকার নাম রয়েছে। আনিকা ঢাকায় সীমিত সময় অনুশীলন করেই কোচ বাটলারের সিদ্ধান্তে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন। অন্যদিকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পর্যাপ্ত পরীক্ষা ছাড়াই বাদ দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিদেশ সফরের জন্য ফেডারেশনকে আবেদন করতে হয়। তবে এনএসসির এক কর্মকর্তা জানান, বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদের প্রশ্নের যথাযথ তথ্য দেয়নি। ফলে কোচের স্বাধীনতা এবং বাফুফের সমর্থনের কারণে দল নির্বাচনে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দলের বৃহত্তর স্বার্থের চেয়ে কোচের ব্যক্তিগত সিদ্ধান্ত ও ইগো বেশি প্রাধান্য পাচ্ছে। ২০২৫ সালের ৯ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ লিখিত নির্দেশনা দিয়েছিল যে, ফ্লাইটের কমপক্ষে ১০ দিন পূর্বে খেলোয়াড় বাছাই ও প্রস্তাবের ডকুমেন্ট জমা দিতে হবে। কিন্তু বাফুফে তা মানেনি।

আরও পড়ুন