২২ জুলাই ২০২৬, বুধবার, ০৬:২৯

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফাইনালে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফাইনালে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩১

নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে ৪-০ গোলে হারায় তারা। ম্যাচের প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। তিন ম্যাচে ১৮ গোল করলেও কোনো গোল হজম করেনি দলটি। কিন্তু ফাইনালে এসে পুরো চিত্রটাই পাল্টে যায়। আক্রমণে ধারহীন বাংলাদেশের বিপরীতে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে ভারত, যার ফলেই বড় ব্যবধানে জয় পায় তারা।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়া বাংলাদেশ ফাইনালে সেই পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেনি। কোচ পিটার বাটলারের দলের রক্ষণভাগ ছিল নড়বড়ে, আর গোলরক্ষক ইয়ারজানের একাধিক ভুল পরিস্থিতি আরও কঠিন করে তোলে।

ম্যাচের ৪২ মিনিটে রক্ষণভাগের ভুলে ভারতীয় অধিনায়ক পুরোপুরি আনমার্কড থেকে সহজেই গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে একটি লং বল ধরতে ব্যর্থ হন ইয়ারজান, পরে ফরোয়ার্ডকে ফাউল করার অভিযোগে পেনাল্টি পায় ভারত। স্পট কিক থেকে ব্যবধান বাড়ায় তারা।

এরপর প্রতীমার ব্যাকপাসে গোলকিক নিতে গিয়ে ইয়ারজানের শট প্রতিপক্ষ খেলোয়াড় পার্ল ফার্নান্দেজের গায়ে লেগে ফিরে আসে, সুযোগ কাজে লাগিয়ে আলতো টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার। ৮৩ মিনিটে রক্ষণভাগের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ।

সব মিলিয়ে ফাইনালে সম্পূর্ণ ছন্দহীন পারফরম্যান্সে ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাটলারের দলকে।

আরও পড়ুন