২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:১৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

নেপালকে ১৩০ রানে গুটিয়ে দিয়ে দাপুটে জয় বাংলাদেশের

নেপালকে ১৩০ রানে গুটিয়ে দিয়ে দাপুটে জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালকে মাত্র ১৩০ রানে অলআউট করে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে জয়টা ছিল একেবারেই প্রত্যাশিত।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। নেপালের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন মো. সবুজ ও শাহরিয়া। মো. সবুজের আঘাতে নেপালের স্কোর ৫৪/২ থেকে দ্রুত নেমে যায় ৮৪/৬-এ। এই সময়ের মধ্যে চার উইকেটের তিনটিই তুলে নেন তিনি।

সবুজ ৭ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট। বিশেষ করে শাহরিয়ার আহমেদ ছিলেন দুর্দান্ত, ১০ রান খরচ করে নেন ২ উইকেট।

এদিন নেপালের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ৮ নম্বরে নামা অভিষেক তিওয়ারি। আশিষ লুহার ২৩, সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় নেপাল।

এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট এখন সমান ২ করে, আর আফগানিস্তান এখনও পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে।

আরও পড়ুন