২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:১২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কষ্টের জয়

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৩

২০তম ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। অথচ আগের ১৯ ওভারের একটিতেও ১০ রান ওঠেনি। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ তখন থাইল্যান্ডের দিকেই ঝুঁকে ছিল। কিন্তু শেষ ওভারে নাটকীয় মোড় এনে দেন ফারজানা ইয়াসমিন।

শরীফা খাতুন প্রথম বলেই সিঙ্গেল নিলে স্ট্রাইকে যান ফারজানা। দ্বিতীয় বলে হাঁকান চার, তৃতীয় বলে ছক্কা—মুহূর্তেই ম্যাচে সমতা ফেরে। চতুর্থ বলে আউট হলেও পঞ্চম বলে জান্নাতুল ফেরদৌসের নেওয়া এক রানেই এক বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ACC Women's Emerging Teams Asia Cup-এ এমন রুদ্ধশ্বাস সমাপ্তিতে থাইল্যান্ড নারী জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

ব্যাংককের Terdthai Cricket Ground-এ ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম চার ওভারে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও লতা মণ্ডল ৪৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন।

তবে শেষদিকে আবারও রান-রেটের চাপ বাড়ে। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১২ রান। ১৫ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে সেই চ্যালেঞ্জ উতরে দেন ফারজানা।

রাইজিং স্টারস আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। আগের ম্যাচে তারা শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়েছিল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ মালয়েশিয়া নারী জাতীয় দল, ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন