থাইল্যান্ডের পার্কে প্রাণঘাতী ভাইরাস,নিহত ৭২ বাঘ
প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৪
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরীক্ষায় মারাত্নক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের পাশাপাশি শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে, এমন ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।’
প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া এএফপিকে জানিয়েছে, বাঘগুলোর জীবনযাপন দুর্দশা, বন্দিদশা ও ভয়ের মধ্যে কেটেছে। সংস্থাটি আরো জানিয়েছে, ‘যদি পর্যটকদের সংখ্যা কমে যায়, তাহলে জনপ্রিয় স্থানগুলো দ্রুত অলাভজনক হতে পারে। তবে তাতে এই ধরনের নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম হবে।’
জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণীর তুলনায় বাঘের রোগ শনাক্ত করা অনেক কঠিন। আমরা যখন বুঝতে পারলাম যে, তারা অসুস্থ, তখন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছিল।’
তিনি আরো বলেন, চিয়াং মাই প্রদেশের টাইগার কিংডম সাফারি পার্কে এই বাঘগুলোর মৃত্যু হয়। পার্কটির ওয়েবসাইটে দর্শকদের জন্য বাঘগুলোকে স্পর্শ করার ও ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
