নামাজে জার্সি পরা নিয়ে ইসলামের ব্যাখ্যা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৫:৪০
বর্তমানে জার্সি শুধু খেলোয়াড়দের পোশাক নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন পোশাকেরও জনপ্রিয় একটি অংশ হয়ে উঠেছে। কেউ আরামদায়ক পোশাক হিসেবে জার্সি পরেন, আবার কেউ প্রিয় দল, ক্লাব বা খেলোয়াড়ের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে জার্সি সংগ্রহ করেন। তবে অনেক মুসলমানের মনে প্রশ্ন জাগে—জার্সি পরে নামাজ আদায় করা বৈধ কি না এবং ছবিযুক্ত বা ক্রসচিহ্ন থাকা জার্সির বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী।
ইসলামে নামাজের জন্য পোশাকের কিছু মৌলিক শর্ত রয়েছে। পোশাক হতে হবে পাক-পবিত্র, সতর আবৃতকারী, শালীন এবং শরিয়তবিরোধী প্রতীক বা বিষয়মুক্ত। আল্লাহ তাআলা বলেন, “হে আদম সন্তান! প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো।” (সুরা আরাফ: ৩১)
সাধারণ জার্সি পরে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হয়ে যায়। তবে অনেক জার্সিতে প্রাণীর ছবি, মানুষের প্রতিকৃতি বা বিভিন্ন প্রতীক ব্যবহৃত হয়। ইসলামী ফিকহ অনুযায়ী, যদি পোশাকে এমন প্রাণীর ছবি থাকে যার মুখমণ্ডল ও অঙ্গ-প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়, তাহলে তা পরিধান করা মাকরূহ এবং তা পরে নামাজ আদায় করাও মাকরূহ। যদিও নামাজ পুনরায় পড়তে হয় না।
হাদিসে এসেছে, “যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না।” (সহিহ বুখারি: ৩২২৫, সহিহ মুসলিম: ২১০৬)
এছাড়া বর্তমানে অনেক আন্তর্জাতিক ক্লাব বা ব্র্যান্ডের লোগোতে ক্রসচিহ্ন দেখা যায়, যা খ্রিষ্টধর্মের ধর্মীয় প্রতীক হিসেবে পরিচিত। হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) তাঁর ঘরে কোনো ক্রসচিহ্নযুক্ত বস্তু দেখলে তা অপসারণ করতেন। (সহিহ বুখারি: ৫৯৫২)
এ কারণে স্পষ্ট ক্রসচিহ্নযুক্ত জার্সি পরিধান এবং তা পরে নামাজ আদায় ইসলামি দৃষ্টিতে অপছন্দনীয় বলে উল্লেখ করেছেন আলেমরা।
জার্সির ব্যবসা প্রসঙ্গে ফকিহরা বলেছেন, ছবিযুক্ত বা ক্রসচিহ্ন থাকা পোশাক বিক্রি সরাসরি হারাম না হলেও তা মাকরূহ বা অনুৎসাহিত হতে পারে। কারণ এর মাধ্যমে শরিয়তে অপছন্দনীয় বিষয়ের প্রচলন ঘটে। তবে ছবি ও আপত্তিকর প্রতীকবিহীন জার্সির ব্যবসা বৈধ ও হালাল বলে বিবেচিত।
আলেমদের মতে, মুসলিম ব্যবসায়ীদের উচিত হালাল ও সন্দেহমুক্ত পণ্যের দিকে গুরুত্ব দেওয়া এবং ইসলামবিরোধী প্রতীকযুক্ত পণ্য পরিহার করা।
লেখক: মুফতি ওমর বিন নাছির
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
