হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, মিনার পথে বিশ্বের লাখো হাজি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৯:৩৯
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি ইতোমধ্যে হজের প্রস্তুতি সম্পন্ন করে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই হাজিরা ‘তাবুর শহর’ নামে পরিচিত মিনায় গমন করেন। যাত্রার আগে তারা ইহরামের পোশাক পরিধান করেন।
শরীয়ত অনুযায়ী, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ আরাফাতের উদ্দেশে রওনা হবেন। সেখানে এ বছরের হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।
খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। সূর্যাস্তের পর তারা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন।
পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে হাজিরা মুজদালিফা থেকে মিনায় ফিরবেন এবং বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর পশু কুরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
১১ ও ১২ জিলহজে বাকি আনুষ্ঠানিকতা শেষ করে ১২ জিলহজ সূর্যাস্তের আগে হাজিরা মিনা ত্যাগ করবেন।
চলতি বছর বিশ্বের প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
হজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। বিশেষ নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ। কর্তৃপক্ষের মতে, হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ইবাদত সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
