০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

হজযাত্রীদের সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৯:৩৯

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। হজযাত্রীদের ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে সম্ভব হলে পরিবহন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া হাঁটাচলার সময় ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখার পাশাপাশি ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। গরমজনিত শারীরিক জটিলতা এড়াতে নিয়মিত পানি পান করারও অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

একইসঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইবাদত-বন্দেগি পালনের লক্ষ্যে হজযাত্রীদের সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে অবস্থান না করা এবং অতিরিক্ত গরমের সময়ে সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হজযাত্রীদের সচেতন করতে সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে নতুন নতুন সচেতনতামূলক তথ্য ও নির্দেশনা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও সেগুলো শেয়ার করা হচ্ছে।

আরও পড়ুন