‘ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে’: শিবির সভাপতি
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ২০:০১
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, ভারতের অর্থায়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঢাকাসহ বিভিন্ন শহরে গোপনে ঝটিকা মিছিল করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) কুমিল্লায় ছাত্রশিবির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “আমরা জানতে পেরেছি, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদের পেছনে প্রচুর টাকা বিনিয়োগ করা হচ্ছে এবং প্রশাসনের একটি অংশকেও তারা ব্যবহারের চেষ্টা করছে। যারা জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, তাদের নতুন করে রাজনীতি করতে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”
তিনি শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী স্মরণ করে বলেন, আবরারের ত্যাগ একটি প্রজন্মকে জাগিয়ে তুলেছে।
শিবির সভাপতি জুলাই-আগস্টের ‘গণহত্যার’ বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচার শেষ করার দাবি জানান। তিনি বলেন, “এটি আমাদের তিনটি মৌলিক চাহিদার মধ্যে একটি ছিল।” তিনি সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কঠোর পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানান।
আরও পড়ুন
- • মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে ইরানকে: ট্রাম্পের হুঁশিয়ারি
- • যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা
- • অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
