২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৪৮

শিরোনাম
যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক

বাংলাদেশের স্বাধীনতাকে মেনেই রাজনীতি করছি: জামায়াত নেতা

বাংলাদেশের স্বাধীনতাকে মেনেই রাজনীতি করছি: জামায়াত নেতা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৯

বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েই জামায়াতে ইসলামী রাজনীতি করছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন—এ কথা আমরা বারবার বলেছি। বাংলাদেশকে মেনেই সবাই রাজনীতি করছে, আমরাও তাই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়। আমরা সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনে রাজনীতি করে আসছি।”

ভবিষ্যৎ নির্বাচন নিয়ে জামায়াত নেতা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে যদি নির্বাচন হয়, সেটিই হবে একটি গ্রহণযোগ্য ও ইতিহাসের সেরা নির্বাচন। তিনি জানান, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায় জামায়াত, তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে।

জুলাই সনদের আইনি স্বীকৃতির ওপর জোর দিয়ে তিনি বলেন, “আইনি ভিত্তি না থাকলে এটি রাষ্ট্রীয় দলিল হিসেবে গণ্য হবে না। আমরা যে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখছি, তার ভিত্তি হিসেবে এই সনদের আইনি রূপদান জরুরি।”

তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এই সাংবিধানিক আদেশ জারি করা হলে তা হবে সবচেয়ে শক্তিশালী। এমনকি রেফারেন্ডামের মাধ্যমে তা আরও শক্তিশালী করা সম্ভব বলে মত দেন তিনি।

আরও পড়ুন