২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:২৯

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

এনসিপি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ 

এনসিপি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ 

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে আসছেন। বিষয়টি একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি দলের অসহিষ্ণুতাও তাদের হতাশ করেছে।

তিনি জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে অবমাননাকর বক্তব্য আর মেনে নেওয়া সম্ভব নয় বলেই এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনে এনসিপির ব্যানারে অংশ নেবেন না বলেও জানান। নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত সময়মতো জানাবেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন