আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৬:৩১
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম প্রধান পেট্রোকেমিক্যাল ও পলিওলেফিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইরান। তবে এসব হামলা সরাসরি কারখানাটিতে আঘাত হানতে না পারলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানাটির একাধিক স্থানে আগুন লেগেছে।
রবিবার (০৫ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে, আবুধাবির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর কারখানাটির উৎপাদন কাজ বন্ধ রাখা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।
আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় আজ ভোর ৬টা ৪৪টা মিনিটে আমিরাতের আকাশ সুরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং সতর্কতা ও পরবর্তী খবরের জন্য সরাসরি সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার অনুরোধ করেছে আমিরাত কর্তৃপক্ষ।
এর আগে গতকাল শনিবার ইরানের খুজেস্তান প্রদেশে ৩টি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানাসহ বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানান, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এর দুই মিনিট পর, অর্থাৎ ১০টা ৪৭ মিনিটে মাহশাহর পেট্রোকেমিক্যাল কারখানায় আরো তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গভর্নর আরো জানান, এসব হামলায় ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের বেশ আশঙ্কা রয়েছে বলের জানান তিনি।
আরও পড়ুন
- • অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির
- • ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে ‘জেনজি আন্দোলন’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
- • ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে আজ, নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ
- • রাজনৈতিক উত্তেজনায় অচল দিল্লি, সংঘর্ষের পর ইন্টারনেট ও মেট্রোতে বিধিনিষেধ
- • দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড
- • হুথি হামলা ও ইরান সংকটের প্রভাবে লাফিয়ে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
- • হুথিদের হামলার দাবিতে নতুন শঙ্কা, লোহিত সাগরে সৌদির তেল পরিবহন হুমকিতে
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
