হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১২:২১
ঢাকার আদালতে হাজির করার সময় কারাগার থেকে আনা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। তার সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।
আদালতে আনার সময় নিরাপত্তার অংশ হিসেবে সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে নামানো হয়। এ সময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এই গরমে এসব পরে মরেই যাবো, অনেক গরম।’
পাঁচ মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও আদালতে আনা হয়। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছেন এবং তার শরীরে এখনো ব্যথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরার জন্য সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আদালতে আনা হয়। অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে এক ট্রাকচালককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় জুনাইদ আহমেদ পলককে হাজির করা হয়।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
