০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:১১

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

ভাঙাচোরা রাশিয়ার সাবমেরিন- ন্যাটোপ্রধানের উপহাস

ভাঙাচোরা রাশিয়ার সাবমেরিন- ন্যাটোপ্রধানের উপহাস

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:২৪

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সমুদ্রের তলদেশ থেকে রাশিয়ার একটি সাবমেরিনের ভেসে ওঠার ঘটনা নিয়ে বিদ্রূপ করেছেন। ১৩ অক্টোবর সোমবার তিনি বলেন, সাবমেরিনটি ভাঙাচোরা অবস্থায় টেনে টেনে চলছিল। তবে রাশিয়ার কর্তৃপক্ষ এমন কিছু হওয়ার কথা অস্বীকার করেছে। তারা বলেছে, সাবমেরিনটি কোনো কারিগরি সমস্যার কারণে যে পানির ওপর উঠে আসতে বাধ্য হয়েছে, বিষয়টা এমন নয়।

কৃষ্ণ সাগরে মোতায়েন রুশ নৌবহর ব্ল্যাক সি ফ্লিট কর্তৃপক্ষ বলেছে, ইংলিশ চ্যানেলে নৌযান চলাচলের নিয়ম মেনে চলতে নভোরোসিস্ক নামের সাবমেরিনটি ফ্রান্সের উপকূলে পানির ওপর ভেসে উঠেছিল। ডিজেলচালিত সাবমেরিনটিতে গুরুতর ত্রুটি দেখা দেওয়ার দাবিটি অস্বীকার করেছে তারা। তবে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ বলেছে, সাবমেরিনটিকে উত্তর সাগরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল।

ন্যাটো মহাসচিব রুতে স্লোভেনিয়ায় দেওয়া এক বক্তৃতায় সাবমেরিনটিকে ‘ভাঙাচোরা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, কার্যত এখন ভূমধ্যসাগরে রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি নেই বললেই চলে। একমাত্র যা আছে—একটি ভাঙাচোরা রুশ সাবমেরিন, যা টহল শেষে হোঁচট খেতে খেতে ঘরে ফিরছে।

ন্যাটোর মেরিটাইম কমান্ড ৯ অক্টোবর একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ থেকে ব্রিটানি উপকূলের কাছে একটি ভাসমান রুশ সাবমেরিনের ওপর নজর রাখা হচ্ছে।

সাবমেরিনটির নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ন্যাটোর মেরিটাইম কমান্ড লিখেছে, ‘আমাদের জোটকে রক্ষা এবং আটলান্টিকজুড়ে নৌ নিরাপত্তাবিষয়ক সচেতনতা গড়ে তোলার জন্য ন্যাটো সব সময় প্রস্তুত আছে।’

আরও পড়ুন